আন্তর্জাতিক

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নসহ জার্মানির চাপে নানা কারণে অবৈধ হয়ে পড়া বসবাসরত আটক ৮১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে বার্লিনের বাংলাদেশ দূতাবাস।

বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, যাদের ফেরত পাঠানো হবে তাদের সব ধরণের তথ্য ইতিমধ্যেই দেশের একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৬ তারিখে প্রায় অর্ধশত অভিবাসনে ব্যর্থ বাংলাদেশিকে ফেরত পাঠানোর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

এদিন যেকোন ধরণের পরিস্থিতি মোকাবিলায় জার্মানির ১৫০ জনের বিশেষ একটি বাহিনী মাঠে থাকবে।

ইতোমধ্যে বার্লিনের বাংলাদেশ দূতাবাস থেকে বিশেষ এই বাহিনীর সদস্যরা ভিসাও নিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।

এই কুটনীতিবিদ বলেন, দুই দেশের মধ্যে চলমান সম্পর্ক আরও জোরদার করতেই এই কঠিন সিদ্ধান্ত। আদম ব্যাপারীদের খপ্পরে নানা দেশ ঘুরে অবৈধ পথে আর নয় বরং উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার মাধ্যমেই জার্মানিতে নিরাপদ অভিবাসন এখন অনেকটাই সহজ।

আটক ৮১৬ বাংলাদেশিকে ফেরত পাঠানোর পুরো বিষয়টি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানোর বিষয়টি উল্লেখ করেন তিনি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা