আন্তর্জাতিক

ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রীর অবস্থান ধর্মঘট

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে লখনউ বিমানবন্দরে আটকে দেওয়া হয়। প্রতিবাদে তিনি মঙ্গলবার (৫ অক্টোবর) সেখানে অবস্থান ধর্মঘট করেছেন।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেল একটি টুইট করে অভিযোগ করেন, ‘আমি এসেছিলাম সীতাপুরে গিয়ে প্রিয়াংকা গান্ধীর সঙ্গে দেখা করব বলে। আমি লখিমপুরের খেরিতে যাচ্ছিলাম না। কিন্তু তা সত্ত্বেও আমাকে বিমানবন্দর থেকেই বের হতে দেয়নি উত্তরপ্রদেশ পুলিশ এবং কোনও লিখিত নির্দেশ ছাড়াই।’

ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনে আট কৃষকের মৃত্যু এবং উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সোনিয়া গান্ধীর কন্যা প্রিয়াংকা গান্ধীকে আটক করার ঘটনায় ভারতের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

অভিযোগ রয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ছেলের গাড়ি চাপায় চার কৃষক নিহত হয়েছে। যদিও স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী সেটি অস্বীকার করেছেন। তবে কংগ্রেস এর একটি ভিডিও প্রকাশ করেছে।

এদিকে, গোটা ভারতজুড়ে জ্বলছে প্রতিবাদের আগুন। ওইদিন রাতেই মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে লখিমপুরের উদ্দেশ্যে রওনা হন প্রিয়াংকা গান্ধী। কিন্তু তার পথ আটকে উত্তরপ্রদেশের কাছে সিতাপুরের একটি অতিথিশালায় আটকে রাখে পুলিশ। পরে মুক্তি দেওয়া হয়। এরপর তার সঙ্গে কেউ সাক্ষাৎ পর্যন্ত করতে পারছেন না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা