আন্তর্জাতিক

ইরানের সঙ্গে আফগানিস্তানের সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ক্ষমতাসীন সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও পণ্য ট্রানজিটের ব্যাপারে ইরানের সঙ্গে তার দেশের গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে আইআরআইবি’র সংবাদদাতা এ খবর জানিয়েছেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) ইরানের পূর্বাঞ্চলীয় খোরাসান রাজাভি প্রদেশের গভর্নর মোহাম্মাদ সাদেক মোতামাদ্দিয়ানের নেতৃত্বাধীন একটি ইরানি প্রতিনিধিদল কাবুলের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানান জবিউল্লাহ মুজাহিদ।

এসব সমঝোতার মধ্যে রয়েছে, সীমান্তবর্তী ইরানের ‘দোগারুন’ ও আফগানিস্তানের ‘ইসলাম কালা’ স্থল বন্দরের কার্যক্রম বৃদ্ধি, দোগারুন-ইসলাম কালা মহাসড়কের উন্নয়ন, দু’দেশের মধ্যে শুল্ক ও কাস্টমস সার্ভিস সংক্রান্ত তথ্য আদান-প্রদান, আগামী এক মাসের মধ্যে অভিন্ন সীমান্তে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা, আফগানিস্তানের জ্বালানী চাহিদা মেটানোর বিষয়ে আলোচনা করতে ইরানের তেল মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদলের কাবুল সফরের ব্যবস্থা করা, ইরান থেকে পণ্য নিতে আসা আফগান লরিগুলোর চালকদের নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি।

জবিউল্লাহ মুজাহিদ বলেন, সাক্ষাতে দোগারুন থেকে ইসলাম কালা স্থলবন্দর পর্যন্ত গ্যাস পাইপ লাইন স্থাপন করতেও দু’দেশের মধ্যে সমঝোতা হয়েছে। এই প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে বলে জানান মুজাহিদ।

তিনি বলেন, আফগানিস্তানের পুনর্গঠনের বিষয়ে আলোচনা করতে ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল আগামী ১০ দিনের মধ্যে কাবুল সফরে যাবে বলে কথা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ অফগান নতুন সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে অনেক দেশ আফগানিস্তানের উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছে।

তবে ইরান এ পর্যন্ত আফগানিস্তানে পাঁচ দফা মানবিক ত্রাণ পাঠিয়েছে। মঙ্গলবার আফগানিস্তানে ইরানি সাহায্যের পঞ্চম চালান পৌঁছেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা