আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসী হামলার পরিকল্পনা করাও এখন থেকে অপরাধ হিসেবে বিবেচনায় নেওয়া হবে নিউজিল্যান্ডে। এমন বিধান রেখে বৃহস্পতিবার একটি নতুন নিরাপত্তা আইন পাস করা হয়েছে দেশটিতে।

একজন ব্যক্তির দ্বারা সন্ত্রাসী হামলার শঙ্কা বাড়ার মধ্যেই নিউজিল্যান্ড তার আইনগুলো ঢেলে সাজানোর চেষ্টা করছিল। কিন্তু অকল্যান্ডে হামলার ঘটনার পরই নতুন আইন প্রণয়ণের তোড়জোড় শুরু হয়।

নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী ক্রিস ফাফই বলেন, “সন্ত্রাসের ধরন বদলেছে। সংঘবদ্ধ হামলার চেয়ে একজন হামলা করতে পারে, বিশ্বে এখন এমন মানুষের সংখ্যা অনেক।”
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই দেশগুলোর আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে নিউজিল্যান্ডের নতুন এই পদক্ষেপ।

নতুন এই আইনের বলে সন্ত্রাসী হামলার পরিকল্পনা বা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অস্ত্র প্রশিক্ষণের স্থানে পুলিশকে বিনা পরোয়ানায় প্রবেশ, তল্লাশী এবং নজরদারির ক্ষমতা দেওয়া হয়েছে।

গত আগস্টে অকল্যান্ডের একটি শপিং মলে ছুরি হামলায় সাতজন আহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী শ্রীলঙ্কান নাগরিক আথিল মোহাম্মদ সামসুদিন।

তিন বছর কারাভোগের পর জুলাইতে মুক্ত হয়েই হামলার ঘটনা ঘটান ওই ব্যক্তি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা অর্ডানের দাবি, ইসলামিক স্টেটের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন সামসুদিন।

একটি ছুরি সংগ্রহ এবং ইসলামিক ভিডিও পাওয়ার পর ২০২০ সালে সামসুদিনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

সামসুদিন নিউজিল্যান্ডের সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘন করেননি বলে সেই সময় একজন বিচারক রায় দিয়েছিলেন। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও ২৪ ঘণ্টা পুলিশের নজরদারিতেই ছিলেন তিনি।
সূত্র : রয়টার্স

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা