আন্তর্জাতিক

বাহরাইনে  ইসরাইলের দূতাবাস উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন সফরে গেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে— বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ইয়ার লাপিদ মানামায় গেছেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সেখানে ইসরাইলের দূতাবাস উদ্বোধন করার কথা রয়েছে। একই সঙ্গে ‘আশা করা হচ্ছে— বেশ কিছু দ্বিপক্ষীয় চুক্তিসই হবে’।

বিবৃতিতে আরও বলা হয়, এটি বাহরাইনে কোনো ইসরাইলি মন্ত্রীর প্রথম সরকারি সফর।

বাহরাইনে ইয়ার লাপিদের অবতরণের পর গালফ এয়ার মানামা থেকে তেলআবিবে সরাসরি ফ্লাইট চালু করেছে।

এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বাহরাইন।

১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শান্তিচুক্তিতে পৌঁছানোর পর তৃতীয় ও চতুর্থ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন একই পথে হাঁটে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা