আন্তর্জাতিক

ভদ্র-সভ্য হয়ে উঠুন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব বলেছেন, ‘ভদ্র-সভ্য হয়ে উঠুন। ইসলামি রীতি-নীতি মেনে নিজেদের আচরণে পরিবর্তন আনুন। আর যেখানে সেখানে সেলফি তোলা বন্ধ করুন। এতে বিপদ বাড়ছে।’

মোহাম্মদ ইয়াকুব আরও বলেন, ‘প্রথম সারির নেতাদের সঙ্গে নিজস্বী তুলে তা নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় বিপদ বাড়ছে। ওই নেতা কখনও কোথায় যান, কী করেন— সব প্রকাশ্যে চলে আসছে। এতে ওই নেতার প্রাণ সংশয়ও হতে পারে। সুতরাং, এই সব করা থেকে বিরত থাকুন।’

মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেন, সকল আফগান নাগরিককে ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় আনা হয়েছে। কাজেই কোনো সদস্য ব্যক্তিগত আক্রোশ মেটাতে কারো ওপর প্রতিশোধ নিতে পারবে না।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট কাবুল দখল করেছে বিদ্রোহী বাহিনী। একটি নতুন সরকার ও মন্ত্রিসভাও গঠন করেছে তারা। কিন্তু ক্ষমতা দখলের পর থেকে বাহিনীর যোদ্ধাদের নিয়ন্ত্রণে সময়ে সময়ে সমস্যার মুখে পড়ছেন বিদ্রোহী গোষ্ঠীর নেতারা। দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ ও নিপীড়ণ চালানোর অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে।

পাশপাশি কখনও শহরের জিমে ঢুকে ব্যয়াম করতে দেখা যাচ্ছে তাদের, আবার কখনও দেখা যাচ্ছে বাচ্চাদের খেলার মাঠে দোলনায় চড়তে। কোথাও বড় তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ হলে সেলফি তুলতেও দেখা গিয়েছে বিদ্রোহী বাহিনীর যোদ্ধাদের। কিন্তু এভাবে সেলফি তোলায় বাহিনীর বড় নেতাদের ঝুঁকি বাড়ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা