আন্তর্জাতিক

চার দেশের সরকারপ্রধানের ঐক্যের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ সময় শুক্রবার মধ্যরাতে অনুষ্ঠিত হলো চার দেশীয় জোট কোয়াড-এর বৈঠক। কোয়াড অন্তর্ভুক্ত চার দেশের সরকারপ্রধান এই প্রথম বার মুখোমুখি দেখা করলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও এতে উপস্থিত ছিলেন- অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী স্কট মরিসন, ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

কোয়াডের প্রত্যেক রাষ্ট্র নেতাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র স্থিতিশীল রাখার ওপর জোর দিয়েছেন। সূত্র এএফপির ।

তাছাড়াও বৈঠকে কোয়াড নেতাদের মূল বিষয়ের মধ্যে ছিলো- করোনার টিকা, আঞ্চলিক অবকাঠামো, জলবায়ু পরিবর্তন ও কম্পিউটার প্রযুক্তিতে ব্যবহৃত সেমিকন্ডাক্টর সরবরাহ।

বৈঠকের পারাম্ভে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, আমরা উদার ধারার গণতান্ত্রিক দেশগুলো স্বাধীনতার পক্ষে। আমরা স্বাধীন ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল চাই। কারণ, মুক্ত গণতান্ত্রিক পরিবেশেই শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চল গড়ে উঠতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, কোয়াডভুক্ত চার প্রধান গণতান্ত্রিক দেশের পারস্পরিক সহযোগিতার ইতিহাস রয়েছে। এই চার দেশ জানে কীভাবে কোনো কিছুর সমাধান করতে হয়। আর আমরা এই চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন , কোয়াডভুক্ত দেশগুলোর মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার ওপর জোর দিতে হবে। তিনি আরো বলেন, ২০০৪ সালে সুনামির সময়ে আমরা হাত মিলিয়ে কাজ করেছিলাম। পরে কোয়াডের সদস্য হিসেবে কোভিডের মোকাবিলা করেছি। কোয়াড ভারত ও প্রশান্ত মহাসাগরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে।

মোদী আরও বলেন, একভাবে, আমাদের চতুর্দেশীয় জোট বৈশ্বিক মঙ্গলের শক্তি হিসেবে কাজ করবে। আজ, যখন বিশ্ব কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াই করছে, কোয়াডের অধীনে আমরা আবার মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে এখানে এসেছি।

এদিকে, স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। মৌলিক অধিকারে বিশ্বাসী চারটি দেশের পক্ষ থেকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ’ হিসেবে কোয়াডকে অভিহিত করেন তিনি।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেন, এই বৈঠকের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মধ্যে সংহতি শক্তিশালী হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা