আন্তর্জাতিক

আফগানদের পক্ষে সমর্থন চাইলেন ইমরান

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের সরকারের পক্ষে আন্তর্জাতিক মহলের সমর্থন প্রত্যাশা করলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মীরের সমস্যা সমাধানের জন্যও আহ্বান জানালেন তিনি ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভিডিও মারফত রেকর্ড করা বক্তব্যে তিনি একথা বলেন। এছাড়া আহ্বান জানালেন ইসলামভীতির বিরুদ্ধে জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলনের।

তিনি আরও বলেছেন, সন্ত্রাসকে প্রতিহত করতে হলে আফগান সরকারকে সমর্থন দিতে হবে।

জাতিসংঘের ৭৬ তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তব্যে ইমরান খান বলেন, সমস্যা সমাধানের একটাই উপায় আছে তাহলো আফগানিস্তানের বর্তমান সরকারকে শক্তিশালী ও স্থিতিশীল করা। আফগানিস্তানের জনগণের জন্যই তা প্রয়োজন।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এর অন্যথা হলে যুদ্ধবিধ্বস্ত দেশটা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হবে।

এ খবর দিয়েছে অনলাইন ডন। উল্লেখ্য, বিদ্রোহী গোষ্ঠীরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর বার বার বর্তমান আফগান সরকারকে সমর্থন দিতে আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়ে যাচ্ছে পাকিস্তান। পশ্চিমা অনেক দেশ আফগান সরকারের সাথে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। প্রতিশ্রুতি দিয়েছে ত্রাণ সহায়তারও।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা