আন্তর্জাতিক

১০ কোটিতে বিক্রি হলো এক রুপির কয়েন

সান নিউজ ডেস্ক: বহু মানুষের পুরনো কয়েন বা মুদ্রা, আবার কখনো পুরনো নোট সংগ্রহ করার নেশা আছে। কখনো কখনো তাতে ঘুরে যেতে পারে তাদের ভাগ্য। অনেকদিন পরে তা বিক্রি করে পেয়ে যেতে পারেন ভাল মূল্য। এমনই এক ঘটনার খবর শোনাচ্ছি। মাত্র এক রুপির একটি কয়েন অনলাইনে বিক্রি হয়েছে ১০ কোটি রুপিতে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া ডট কম।

বিষয়টি শুনে হয়তো বিশ্বাস করতে পারছেন না, তাই তো? কেন এক রুপির একটি কয়েন ১০ কোটি রুটিতে বিক্রি হয়েছে, তার যৌক্তিক কারণ আছে। যে এক রুপির কয়েন বিক্রি হয়েছে সেটি ইস্যু করা হয়েছিল ভারতে বৃটিশ রাজের সময়ে ১৮৮৫ সালে।

ফলে এ কয়েন এখন দুষ্প্রাপ্য। বিষয়টি বৃটেনের জ্যাকপট লটারির চেয়ে কম কিছু নয়। এ জন্য এমন একটি পুরনো কয়েন সংগ্রহে রাখা বা এর মালিক হওয়া চাট্টিখানি কথা নয়। এই একটি কয়েনই আপনাকে বানিয়ে দিতে পারে কয়েক কোটি রুপির মালিক। এমন পুরনো জিনিসপত্র ও বিরল কয়েন বিক্রি করে দেয়ার জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে। এর মধ্যে একটি হলো কয়েনবাজার।

সেখানে ব্যবহারকারী নিজের নাম, ঠিকানা, ইমেইল, ফোন নম্বর ইত্যাদি দিয়ে নিবন্ধিত হতে পারেন। সেখানে নাম এন্ট্রি হওয়ার পর ক্রেতারা আপনার কাছে থাকা পণ্যের দাম নিয়ে দরকষাকষি করবেন । এমনি এক সুযোগে এক রুপির কয়েন বিক্রি হয়েছে ১০ কোটি রুপিতে। এর আগে ১৯৩৩ সালের একটি মার্কিন কয়েন নিউ ইয়র্কে নিলামে বিক্রি হয়েছে ১৩৮ কোটি রুপিতে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা