আন্তর্জাতিক

জেল পালানো আরও দুই ফিলিস্তিনি আটক

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি কঠোর নিরাপত্তায় ঘেরা জেল থেকে পালানো ছয় ফিলিস্তিনির মধ্যে দুজনকেও আটক করেছে দেশটির বাহিনী। তারা হলেন, ফিলিস্তিনী ইসলামিক জিহাদের সদস্য ৩৫ বছর বয়সী কামামজি এবং ২৬ বছর বয়সী মুনাদেল ইনফিয়াত।

রোববার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদেরকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গেছে, বহু ফিলিস্তিনির কাছে নায়ক বনে যাওয়া এই ছয় জন ইসরাইলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগে আটক ছিল। কিন্তু তারা একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে সম্প্রতি জেল থেকে পালায়। ইসরায়েলি বাহিনী তাদের গ্রেফতারে সর্বশক্তি নিয়োগ করে। শেষ পর্যন্ত একে একে সকলকে পুনরায় আটক করতে সক্ষম হয়।

এদিকে, ইসরায়েলের জিলবোয়া কারাগার থেকে পালানোর পর গ্রেফতার হওয়া চার ফিলিস্তিনিকে নির্যাতনের মাধ্যমে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে নাদি আল-আসির সেন্টার।

নাবলুসে ফিলিস্তিনি বন্দিদের এই সংগঠনটি বলেছে, চার বন্দির একজন হচ্ছে জাকারিয়া জুবাইদি। এই বন্দিকে নৃশংসভাবে মারধর করা হয়েছে। তার শরীরে এখন শুধু নির্যাতনের চিহ্ন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা