আন্তর্জাতিক

সুদানে বন্যায় মৃত্যু ৮৪

আন্তর্জাতিক ডেস্কৎ: সুদানে প্রবল বর্ষণের সৃষ্ট বন্যায় প্রাণ হারিয়েছেন ৮৪ জন। এতে হাজার হাজার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সোমবার এক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।

সুদানের বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক জাতীয় পরিষদের মুখপাত্র আবদাল জলিল আবদাল রাহীম বলেন, এ বছরের ‘বর্ষা মৌসুমের শুরু থেকে সুদানের ১১টি রাজ্যে বন্যাজনিত কারণে মোট ৮৪ জনের মৃত্যু এবং আরো ৬৭ জন আহত হয়েছে।’

তিনি আরও জানান, তারা পানিতে পড়ে, বিদ্যুতপৃষ্ট হয়ে এবং ঘর বাড়ি ধসে পড়ায় প্রাণ হারান। এ প্রাকৃতিক দুর্যোগে সুদান জুড়ে প্রায় ৮ হাজার ৪০৮টি ঘরবাড়ি একেবারে ধসে পড়েছে এবং ২৭ হাজার ২শ’র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুদানে জুন ও অক্টোবরের মাঝামাঝি সময়ে সাধারনত: প্রবল বর্ষণ হয়ে থাকে এবং প্রতিবছর এ সময় দেশটি ব্যাপক বন্যার কবলে পড়ে। এতে সেখানে অনেক সম্পদ, অবকাঠামো ও ফসল নষ্ট হয়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রবল বর্ষণ ও বন্যায় জুলাই থেকে প্রায় ১ লাখ ২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত সপ্তাহে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, সুদানের দক্ষিণাঞ্চলে ব্যাপক বন্যায় প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৬৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এদের মধ্যে দক্ষিণ সুদানের শরণার্থীরাও রয়েছে।

গত বছর প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যার কারণে সুদান বাধ্য হয়ে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছিল। ওই বন্যায় প্রায় সাড়ে ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং ১ লাখ ১০ হাজারেরও বেশি ঘর বাড়ি ধসে পড়ে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা