আফগান শিশু
আন্তর্জাতিক

মৃত্যুঝুঁকিতে ১০ লাখ আফগান শিশু

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে চলতি বছর অন্তত ১০ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভোগার পর যথাযথ চিকিৎসার অভাবে মারা যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোরে।

সিএনবিসির এক প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে।

জেনেভায় সোমবার (১৩ সেপ্টেম্বর) আফগানিস্তানে মানবিক সংকট নিয়ে জাতিসংঘের মন্ত্রী পর্যায়ের বৈঠকে হেনরিয়েটা ফোরে এ শঙ্কার কথা জানান।

ফোরে বলেন, প্রায় ১০ মিলিয়ন মেয়ে ও ছেলে বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

১৫ আগস্ট বিদ্রোহী গোষ্ঠী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বহু দেশ আফগানিস্তানে সরাসরি সহায়তা বন্ধ করে দিয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ৬৪ মিলিয়ন মার্কিন ডলার (ছয় কোটি ৪০ লাখ) মানবিক সহায়তার ঘোষণা দেয়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেওয়া হবে।

হেনরিয়েটা ফোরে বলেন, চলতি বছর আফগানিস্তানে সংঘাতের কারণে ছয় লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যার মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী। সম্প্রতি গোষ্ঠীটি অন্তর্বর্তী সরকার গঠন করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা