আন্তর্জাতিক

দিল্লিতে ভবন ধস,নিহত দুই শিশু

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তর দিল্লির মালকাগঞ্জে একটি চারতলা ভবন ধসের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ সেপ্টম্বর) ওই ভবন ধসের ঘটনায় অন্তত দুই শিশু নিহত হয়েছে। দুজনই আপন ভাই বলে জানা গেছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের উদ্ধার করে বড় হিন্দু রাও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই দুজনকে মৃত ঘোষণা করা হয়। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া আরেক ব্যক্তি ওই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ভবনটির কাছে পার্ক করে রাখা একটি গাড়ির ওপর ভবনের অংশ বিশেষ পড়ে যাওয়ার পর সেটি মারাত্মকভাবে ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ এবং দমকল বিভাগের কর্মকর্তারা।

দিল্লি দমকল বাহিনীর প্রধান অতুল গার্গ বলেছেন, মালকাগঞ্জে ভবন ধসের ঘটনায় সকাল ১১টা ৫০ মিনিটে একটি ফোনকল পাই আমরা। প্রথমে আমরা সেখানে পাঁচটি ইউনিট এবং উদ্ধারকারী টিম পাই। পরে আরও দুটি ইউনিট পাঠানো হয়। ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) আন্টো আলফোনসে বলেন, এখনও উদ্ধার অভিযান চলছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা সেখানে রয়েছে। পরে আরও তথ্য জানানো হবে বলেও জানান তিনি।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা