নতুন কাবুল সরকারের ক্ষমতা ও কর্তৃত্ব মেনে নিয়েছে ভারত
আন্তর্জাতিক

নতুন কাবুল সরকারকে মেনে নিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: নতুন কাবুল সরকারের ক্ষমতা ও কর্তৃত্ব মেনে নিয়েছে ভারত। তবে তালেবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি দেশটির সরকার। জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারতের পক্ষে এই প্রথম একটি দেশের ক্ষমতায় থাকা শক্তি হিসেবে বিদ্রোহী গোষ্ঠীটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে একটি যৌথ বিবৃতিতে জানায় বিদ্রোহী গোষ্ঠীটি আফগানিস্তানের ক্ষমতা ও কর্তৃত্ব দখল করেছে।

ইতোমধ্যেই দেশটির নতুন সরকারকে স্বীকৃতি দিয়েছে চীন, পাকিস্তান, রাশিয়া, কাতার, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ। তবে সরকারিভাবে একটি দেশের সরকার হিসাবে গোষ্ঠীটিকে এখনও স্বীকৃতি দেয়নি বিশ্বের অধিকাংশ দেশ। যাদের মধ্যে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া।

ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানিয়েছে, গত সপ্তাহে বিদ্রোহী গোষ্ঠীটির সরকার ঘোষণার পর থেকে দেশটির উপর নজর রাখছে দিল্লি। একটানা কয়েকদিন আলোচনার পর আফগানিস্তানে গোষ্ঠীটির ক্ষমতা ও কর্তৃত্ব দখলের স্বীকৃতি দিল ভারত।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা