পাকিস্তান এয়ারলাইন্স
আন্তর্জাতিক

কাবুলে বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী। এরপর থেকে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয় বিভিন্ন দেশ। তিন সপ্তাহেরও বেশি সময় পর কাবুল বিমানবন্দরে সোমবার (১৩ সেপ্টেম্বর) ফের বাণিজ্যিক ফ্লাইট অবতরণ করল।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানায় এনডিটিভি।

খবরে বলা হয়, মুষ্টিমেয় যাত্রী নিয়ে পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার (১৩ সেপ্টেম্বর) কাবুলে অবতরণ করেছে। হয়তো ফ্লাইটে ১০ জনের মতো যাত্রী ছিলেন। মনে হয় এ ফ্লাইটে যাত্রীর চেয়ে বিমানের স্টাফ বেশি ছিলেন।

এর আগে পিআইএয়ের মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বলেছিলেন, আমরা কাবুলে ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের কারিগরি ছাড়পত্র পেয়েছি। আমাদের প্রথম বাণিজ্যিক ফ্লাইট কাবুলের উদ্দেশে ইসলামাবাদ ছাড়বে ১৩ সেপ্টেম্বর।

কাতার এয়ারওয়েজ কাবুল থেকে বেশ কয়েকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে। একই সঙ্গে একটি আফগান এয়ারলাইন্স গত সপ্তাহে অভ্যন্তরণী ফ্লাইট চালু করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা