আন্তর্জাতিক

গুজরাটের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিজয় রুপানি। পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজয় রুপানি বলেন, আমার দায়িত্ব পালনের সময় আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে রাজ্যের উন্নয়নের সুযোগ পেয়েছি।

শনিবার (১১ সেপ্টেম্বর) তিনি রাজ্যের রাজভবনে গভর্নর বা রাজ্যপাল আচার্য্য দেবব্রতের কাছে তার পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বিধানসভা নির্বাচনের বছরখানেক আগেই তিনি এ পদত্যাগ করায় বিজেপি শিবিরে নানা জল্পনা শুরু হয়েছে।

তার পদত্যাগের জবাবে তিনি নিজেই বলেন, বিজেপির জন্য পরিবর্তন একটা স্বাভাবিক বিষয়। সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব পাল্টায়। এবার দায়িত্ব যাবে অন্য কারও কাছে। আমাকে দল যে দায়িত্ব দেবে, তা পালন করব।

বিজয়ের পদত্যাগের ফলে রোববার (১২ সেপ্টেম্বর) গুজরাটের রাজধানী গাঁধীনগরে গুজরাট বিজেপি পরিষদীয় দলের বৈঠক হবে। সেখানেই পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা