আন্তর্জাতিক

বাড়ি ফেলে ফুটপাতে শিক্ষিকা

সাননিউজ ডেস্ক: তিনি জীবনবিজ্ঞানের শিক্ষিকা। রয়েছে বাড়ি। পরিবারের অন্য সদস্য ও স্বজনরা প্রভাবশালী, তাদের বিপুল অর্থসম্পদও রয়েছে। স্বজনদের মধ্যে মন্ত্রীও রয়েছেন। এই নারীরও টাকা-পয়সার অভাব নেই। এরপরও স্বেচ্ছায় থাকেন রাস্তায় রাস্তায়। রাত্রিযাপন করেন রাস্তার মোড়ে মোড়ে।

তার গায়ে কখনো নতুন জামা-কাপড় দেখা যায় না। তার এমন জীবনযাপন নিয়ে পরিবার ও স্বজনরা আছেন বিপাকে। তার নাম ইরা বসু। তিনি ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচাৰ্যর শালিকা। বুদ্ধদেব ভট্টাচাৰ্যর স্ত্রী মীরা ভট্টাচাৰ্যর এক বিবৃতি দেওয়ার পর শুরু হয় হইচই।

তিনি বিবৃতিতে বলেন, রাস্তার মোড়ে ফুটপাথে থাকা ছেঁড়া কাপড়ে ঘুরে বেড়ানো ইরা আমার বোন। সে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শালিকা। ইরা স্বেচ্ছায় এই জীবনযাপন বেছে নিয়েছে। সে এমনই, স্বেচ্ছাচারী। তার জন্য পরিবারের মান-সম্মান ধুলোয় মিশে গেছে।

তিনি আরও বলেন, ইরা বসুর বাড়ি সল্টলেকের বি বি ৮৪ নম্বর প্লটে। সে দীর্ঘদিন প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ে জীবনবিজ্ঞানে শিক্ষকতা করেছে। তার টাকা-পয়সার অভাব নেই। কিন্তু কী কারণে ফুটপাথে থাকে সেটা জানি না।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ইরা বসুকে তুলে নিয়ে যায় মানসিক হাসপাতালের লোকেরা। এ ঘটনায় মনোচিকিৎসক রত্নাবলী রায় বলেন, রাস্তায় তো কতশত ভবঘুরে মানুষ রয়েছে, ফুটপাতে রাত্রিযাপন করে, তাদের বেলায় তো সরকারি এমন তৎপরতা দেখি না।

তিনি বলেন, ভারতীয় মানসিক স্বাস্থ্যবিধি অনুযায়ী ইচ্ছের বিরুদ্ধে কাউকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া বেআইনি। ইরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর শালিকা হওয়ার কারণেই কি সরকারের এমন তৎপরতা?

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা