আন্তর্জাতিক

এই দিনে বদলে যায় পৃথিবী

আন্তর্জাতিক ডেস্ক: আজ ১১ সেপ্টেম্বর। ২০০১ সালের এই দিনে বদলে যায় পৃথিবী। এদিন সন্ত্রাসীরা গুঁড়িয়ে দেয় যুক্তরাষ্ট্রের গর্ব ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (টুইন টাওয়ার)। পাশের আরেকটি ছোট ভবনও ধ্বংস হয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও হামলার শিকার হয়। এতে প্রায় ৩ হাজার মানুষের প্রাণহানি ঘটে। আজ সেই ভয়াবহ হামলার ২০তম বার্ষিকী।

টুইন টাওয়ারে হামলার ঘটনাটি ৯/১১ (নাইন/ইলেভেন) নামে পরিচিতি পায়। এ ঘটনার পর ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে’ এক শামিল হয় পশ্চিমারা। এর নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি করে, এই হামলা চায়েছে আল কায়েদা। দলটির নেতা ওসামা বিন লাদেনের ঘাঁটি আফগানিস্তানে হামলা চালায় মার্কিন বাহিনী। লাদেনের মিত্র তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। গত ২০ বছরে পরিবর্তন এসেছে সেই দৃশ্যপটেও। ১১ সেপ্টেম্বরের হামলার ২০তম বার্ষিকীর কদিন আগেই আফগানিস্তান ছাড়ে যুক্তরাষ্ট্র। আবারও আফগানিস্তানের ক্ষমতায় বসলো তালেবান।

তালেবান এখন ক্ষমতায়, এমন সময় ১১ সেপ্টেম্বরের হামলার ২০তম বার্ষিকী পালন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিন বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নিহতদের স্মরণ করবে পুরো জাতি। সাজানো হয়েছে নিউ ইয়র্কে ওই ঘটনায় নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ।

হোয়াইট হাউস জানিয়েছে, এবারের বার্ষিকীতে সেদিন আক্রান্ত তিন স্থানের সবকটি পরিদর্শনে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি। সূত্র: রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস।


নিহতদের স্মরণে আয়োজন করা অন্য এক অনুষ্ঠানে যোগ দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার স্বামী ডগলাস এমহফ পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলে। তারা সেখান থেকে পেন্টাগনে প্রেসিডেন্টের সঙ্গে মিলিত হবেন। ওই হামলায় এফবিআই-এর তদন্তের নথি পর্যালোচনা করতে শুক্রবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।

নিউ ইয়র্কের ৯/১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম নিহতদের স্মরণে আলোকসজ্জার আয়োজন করেছে। স্থানীয় সময় শনিবার (১১ সেপ্টেম্বর) সূর্যাস্তের সময় ব্যাটারি পার্কিং গ্যারেজের ছাদ থেকে টুইন টাওয়ারের আদলে ৭ হাজার ওয়াটের ৮৮টি বাতি প্রজ্জ্বলন করা হবে। এম্পায়ার স্টেট বিল্ডিং, ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, মেট্রোপলিটন অপেরা, লিঙ্কন সেন্টার প্লাজা এবং নিউ ইয়র্ক হিস্ট্রিক্যাল সোসাইটিসহ নিউ ইয়র্কের সুউচ্চ ভবনগুলোর ছাদে আলোকসজ্জা করা হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা