আন্তর্জাতিক

মমতাকে টেক্কা দিতে লড়বেন প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে ভবানীপুর উপ-নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে ক্ষমতাসীন বিজেপির হয়ে মমতার সঙ্গে লড়বেন হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। আগামী ৩০ সেপ্টেম্বর মমতা-প্রিয়াঙ্কার ভোট দেখা যাবে রাজ্যটিতে। ফলাফল জানানো হবে ৩ অক্টোবর।

একইসাথে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণাও হবে ৩ অক্টোবর। জানা গেছে, সামশেরগঞ্জে প্রার্থী হয়েছেন বিজেপির মিলন ঘোষ, জঙ্গিপুরে সুজিত দাস।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, এবার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণে আগামী ৬ মাসের মধ্যে উপনির্বাচনে অংশ নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তাই এখন ভবানীপুরে উপনির্বাচন। সেখানে পদত্যাগ করেছেন বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়। ওই আসনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মমতাকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি শক্ত প্রার্থী দিয়েছে।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসন থেকে জিতেছিলেন। এবার অবশ্য তিনি নির্বাচনে লড়েন নন্দীগ্রাম আসনে। সেই আসনে তিনি ১ হাজার ৯৫৬ ভোটে পরাজিত হন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে। কিন্তু ভারতের সংবিধান মেনে তৃণমূল কংগ্রেস মমতাকে ৫ মে মুখ্যমন্ত্রীর পদে বসায়।

সান নিউজ/এফএইচপি/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা