আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার কারাগারে আগুনে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার একটি কারাগারে আগুনের ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কারাগারটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি সংখ্যক বন্দি অবস্থান করছিলেন। স্থানীয় সময় বুধবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে দেশটির বানতেন প্রদেশের একটি কারাগারে এই ঘটনা ঘটে।

ইন্দোনেশীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে জানানো হয়েছে, কারাগারের যে ব্লকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে, সেখানে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি অবস্থান করছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন বন্দি।

ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারাগার বিষয়ক দফতরের মুখপাত্র রিকা আপরিয়ান্তি জানান, বুধবার গভীর রাত ১টা থেকে ২টার মধ্যে বানতেন প্রদেশের তাংগেরাং কারাগারের সি ব্লকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কর্তৃপক্ষ এখনও সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে বলেও জানান তিনি। তবে আগুন লাগার ঠিক কত সময় পর সেটি নিয়ন্ত্রণে আনা, তা পরিষ্কার করেননি তিনি।

রিকা জানান, ‘আগুন লাগার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’

তিনি আরও জানিয়েছেন, কারাগারের সি ব্লকে মাদক-অপরাধ সম্পর্কিত মামলার আসামিদের রাখা হয়েছিল এবং সেখানে মোট ১২২ জনের অবস্থানের মতো স্থান ছিল।

তবে অগ্নিকাণ্ডের সময় সেখানে ঠিক কতজন বন্দি অবস্থান করছিলেন, সেটি জানাননি তিনি। রিকা আপরিয়ান্তি অবশ্য স্বীকার করেছেন যে, কারাগারের ওই ব্লকে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দিকে রাখা হয়েছিলো।

রয়টার্স জানিয়েছে, রাজধানী জাকার্তার কাছে অবস্থিত তাংগেরাং শহরটি ইন্দোনেশিয়ার শিল্প-কারখানা ও নির্মাণ শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির সরকারের চলতি সেপ্টেম্বর মাসের একটি তথ্যের বরাত দিয়ে জানানো হয়েছে, তাংগেরাং শহরের কারাগারে ৬০০ বন্দিকে রাখার জায়গা থাকলেও সেখানে ২ হাজারেরও বেশি বন্দিকে রাখা হয়েছিলো।

ইন্দোনেশিয়ার পুলিশের মুখপাত্র ইয়ুসরি ইউনুস স্থানীয় মেট্রো টিভিকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ৭৩ জন হালকা আহত হয়েছে বলেও পুলিশের বরাত দিয়ে ওই টিভিতে জানানো হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা