আন্তর্জাতিক

পানশিরে ৬০০ বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিলেও এখনো দেশটির অন্যতম প্রদেশ পানশির দখল নিতে পারেনি বিদ্রোহী গোষ্ঠীটি। পানসির নিয়ন্ত্রণ নিতে গত মাস থেকেই স্থানীয় আফগান যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে তারা।

চলমান এই সংঘর্ষে পানশিরে ছয় শতাধিক বিদ্রোহী গোষ্ঠী নিহত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) ন্যাশনাল রেজিসটেন্স ফোর্সের (এনআরএফ) উদ্ধৃতি দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা স্পুটনিক এ তথ্য জানিয়েছে।

পানশিরে এনআরএফ মুখপাত্র ফাহিম দাস্তি এক টুইট বার্তায় দাবি করেছেন, ‘আমরা ৬০০ বিদ্রোহীকে খতম করেছি। আরও এক হাজারেরও বেশি বিদ্রোহী যোদ্ধাকে বন্দি করা হয়েছে।’ বিদ্রোহী গোষ্ঠীর সব যুদ্ধ সরঞ্জাম প্রতিরোধ বাহিনী ধ্বংস করেছে বলেও দাবি করেছেন তিনি।

এদিকে শনিবার (৪ সেপ্টেম্বর) আহমেদ মাসউদের পক্ষে নর্দান অ্যালায়েন্স তাদের টুইটার হ্যান্ডেলে জানিয়েছে, সাতশ’র বেশি যোদ্ধা নিহত হয়েছে। ৬০০ বন্দি ও কারারুদ্ধ। বাকিরা পালানোর চেষ্টা করছে। আমরা ফ্রন্টলাইনে আছি। সবকিছুই পরিকল্পিত ছিল। আমরা পুরো প্রদেশ নিয়ন্ত্রণ করছি।

ওই এলাকায় স্থল মাইন থাকার কারণে পানশিরে প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীদের আক্রমণ ক্ষিপ্র হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠীর একটি সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, পানশিরে যুদ্ধ অব্যাহত রয়েছে। কিন্তু রাস্তায় ল্যান্ডমাইনের কারণে রাজধানী বাজারাক এবং প্রাদেশিক গভর্নরের প্রাঙ্গণে যাওয়ায় ধীরগতি হচ্ছে।

সংবাদ সংস্থা আসাবাকা-র কাছে বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র বিলাল কারিমি দাবি করেছেন, আনাবা, খিঞ্জ, উনাবসহ বেশ কয়েকটি জেলাতেও ঢুকে পড়েছেন তাদের যোদ্ধারা।

কাবুলসহ আফগানিস্তানের অন্যান্য প্রান্ত দখল করে নিলেও পানশির দখল করতে পারেনি তালেবান। পূর্বতন আফগানিস্তান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ্‌, আহমদ মাসউদের বাহিনী এবং এফআরএফ বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই জারি রেখেছে।

সান নিউজ/এনকে/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা