আন্তর্জাতিক

বৃষ্টি ও বন্যায় নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে হ্যারিকেন আইডার প্রভাবে অতি বর্ষণের জেরে বন্যাজনিত জরুরি অবস্থা (ফ্ল্যাশ ফ্লাড ইমার্জেন্সি) জারি করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

বুধবার (১ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারী বৃষ্টিতে সেখানকার রাস্তাঘাট তলিয়ে গেছে। এর মধ্যে হয়ে গেছে একটি টর্নেডোও। অতি বর্ষণজনিত কারণে নিউইয়র্ক সিটির অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো।

নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও শহরে সতর্কতা জারি করে নগরবাসীকে বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আজ রাতে আমরা ঐতিহাসিক পরিস্থিতির মুখোমুখি হয়েছি। শহরজুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ভারী বর্ষণের কারণে রাস্তাঘাটে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

এছাড়া, নিউইয়র্কের অধিভুক্ত ৫টি পৌরসভাতেও একই নির্দেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে শহরের ফায়ার সার্ভিস বিভাগ।

ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, নিউইয়র্ক সিটিসহ শহরের অধিভুক্ত ৫টি পৌরসভা থেকেই উদ্ধার বিষয়ক সহায়তা চেয়ে ফোন করছেন বিপদগ্রস্তরা।

শহরটির পাতাল রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অতি বর্ষণ ও বন্যাজনিত কারণে পাতাল রেলসেবা প্রায় বন্ধ অবস্থায় আছে। এছাড়া শহরের দুই প্রধান বিমানবন্দর লা গুয়ারদিয়া এবং জেএফকে ইতোমধ্যে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে।

নগরবাসীকে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর। সেখানে দেখা যাচ্ছে, অতি বৃষ্টির প্রভাবে প্রায় নদীতে রূপ নেয়া রাস্তায় ঠায় দাঁড়িয়ে আছে গাড়িগুলো। নিউইয়র্ক শহরের কুইন্স পৌরসভার চিত্র এটি।

ভিডিওটি টুইট করে আবহাওয়া দফতর সতর্কবার্তায় বলেছে, ‘এই পানি যথেষ্ট গভীর। যদি ডুবতে না চান, গাড়ি ঘুরিয়ে নিন।’

সান নিউজ/এনএএম/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা