আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ৭৩ শিক্ষার্থী অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় স্কুলে হামলা চালিয়ে ৭৩ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। গত ডিসেম্বর মাস থেকে দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ পর্যন্ত ১০ বার হামলা চালানো হয়। নাইজেরীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

নাইজেরিয়ার জামফারা প্রদেশের পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু এক বিবৃতিতে জানিয়েছেন, বুধবার (১ সেপ্টেম্বর) সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কায়া এলাকার একটি প্রান্তিক গ্রামে সন্ত্রাসীরা গভর্নমেন্ট ডে সেকেন্ডারি স্কুলে হামলা চালিয়ে শিক্ষার্থীকে অপহরণ করে।

তিনি আরও জানান, বহু সংখ্যক অস্ত্রধারী সন্ত্রাসী সেসময় স্কুলটিতে হামলা করে ও শিক্ষার্থীদের অপহরণ করে। অপহৃত শিক্ষার্থীদের সন্ধান ও মুক্ত করতে পুলিশ সামরিক বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

আলজাজিরা জানিয়েছে, অস্ত্রধারী এসব সন্ত্রাসীরা স্থানীয়ভাবে ‘ডাকাত’ নামে পরিচিত। বছরের পর বছর ধরে তারা নাইজেরিয়ার সাধারণ মানুষের ওপর হামলা করাসহ অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। দেশটির নিরাপত্তা বাহিনীও তাদেরকে মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে।

গত বছরের ডিসেম্বর মাস থেকে উত্তর নাইজেরিয়ার বিভিন্ন স্কুল থেকে ১ হাজারেরও বেশি শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের পর বন্দুকধারীরা ভুক্তভোগী শিক্ষার্থীদের পিতামাতার কাছে বড় অংকের মুক্তিপণ দাবি করে। অপহরণের পর বেশিরভাগকে মুক্তি দেওয়া হলেও বন্দি অবস্থায়ই অনেকে মারা যান, আবার অনেকে হত্যাকাণ্ডের শিকার হন।

সান নিউজ/এনএএম/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা