আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কপালে পরাজয় ছাড়া কিছু জোটেনি

আন্তর্জাতিক ডেস্ক: গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তালে বান। গতমাসে মাত্র ১১ দিনের ব্যবধানে গোটা আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারা। এর ফলে ২০ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে অবমাননাকর পরিস্থিতিতে আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র।

আফগান পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র গত ২০ বছর ধরে নিজের মূল্যবোধ আফগানিস্তানের জনগণের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেছে কিন্তু আখেরে ওয়াশিংটনের কপালে পরাজয় ও বিপর্যয় ছাড়া আর কিছু জোটেনি।

বুধবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভ্লাদিভস্তকে স্কুলের নতুন শিক্ষাবর্ষ শুরুর একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধের মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো, কোনো মূল্যবোধ অন্য কোনো জাতির ওপর চাপিয়ে দেয়া যায় না। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ত্রুটিপূর্ণ ছিল বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন বাহিনী গত ২০ বছরে আফগানিস্তানের জনগণের জীবন-যাপনে পরিবর্তন আনার চেষ্টা করেছে।

মার্কিনিরা আফগানদের ওপর নিজেদের নিয়মকানুন ও জীবনযাপনের আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এর ফলাফল হিসেবে এসেছে বিপর্যয়। আর যুক্তরাষ্ট্রের হয়ে যারা কাজ করেছেন তারা প্রাণ হারিয়েছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্জন শূন্য।

আফগানিস্তান ইস্যুতে এর আগেও কথা বলেছেন পুতিন। পুতিন বলেছিলেন, আফগানদের মতো কোনো জাতির সঙ্গে কাজ করতে গেলে তাদের ইতিহাস, সংস্কৃতি এবং দর্শন আমলে নেয়া জরুরি।

সান নিউজ/এনকে/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা