আন্তর্জাতিক

রহস্যময় জ্বরে ৫০ মৃত্যু, অধিকাংশই শিশু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদ এলাকার বিভিন্ন জেলায় রহস্যময় জ্বরে ১০ দিনে ৫৩ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু।

উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের ছয়টি জেলার বেশিরভাগ শিশু তীব্র কয়েকদিন ধরে জ্বরে ভুগছে। ছ’বছরের লাকি তিন দিন ধরে জ্বরে ভুগছিল। হাসপাতালে নিয়ে যেতেই সেখানকার চিকিৎসকরা আগ্রা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আগ্রা নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। সুনীল নামে ফিরোজাবাদের এক ব্যক্তির ছেলে ও মেয়ে দু’জনেরই জ্বর হয়েছিল। তার মেয়ে ছয়দিন আগে মারা গিয়েছে এবং ছেলে অভিজিৎ এখন হাসপাতালে চিকিৎসাধীন।

ফিরোজাবাদে এখন জ্বর মানুষের মনে আতঙ্ক তৈরি হচ্ছে। এরইমধ্যে অনেকের শরীরে ডেঙ্গুর উপস্থিতি পাওয়া গেছে। স্থানীয় চিকিৎসা বিশেষজ্ঞ বলছেন, অধিকাংশ শিশু ভাইরাল জ্বরে ভুগছে এবং তাদের ডেঙ্গুর রিপোর্ট পজিটিভ এসেছে।

ফিরোজাবাদের জেলাশাসক চন্দ্রবিজয় সিংহ জানিয়েছেন, এখন ১৮৬ জন জ্বর নিয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে, যাদের মধ্যে অধিকাংশই শিশু। এজন্য আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সরকারি এবং বেসরকারি সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন স্থানীয় জেলা প্রশাসক। এরইমধ্যে মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সূত্র: এনডিটিভি

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা