আন্তর্জাতিক

আফগানিস্তানে থাকা কোন সমাধান নয়


আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে বিদ্রোহী গোষ্ঠীর ‌পুনরায় ক্ষমতায় আসা সত্ত্বেও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

দেশটিতে ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমাপ্তি টানার একদিন পরে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে জো বাইডেন বলেছেন, সেখানে আরও সময় ধরে (যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর) থাকা কোন সমাধান নয়।

জো বাইডেন বলেছেন, এই চিরস্থায়ী যুদ্ধ আমি আর বাড়াবো না এবং সেখান থেকে বেরিয়ে আসার সময়সীমাও আর বাড়বে না। আফগানিস্তান যুদ্ধ এখন শেষ।

বিদ্রোহী গোষ্ঠীর কর্তৃত্ব থেকে পালিয়ে আসতে চাওয়া ১ লাখ ২০ হাজার মানুষকে বিমানে করে সরিয়ে আনায় তিনি সৈন্যদের প্রশংসাও করেছেন।

সেখানে আটকে পড়া প্রায় ২০০ আমেরিকান নাগরিকদের উদ্ধার করে আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর সদস্যরা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর উৎসব করতে শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠী। তারা একে নিজেদের ‘বিজয়’ বলে বর্ণনা করছে।

২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে অভিযান চালিয়ে বিদ্রোহী গোষ্ঠীকে উৎখাত করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী। টুইন টাওয়ারে হামলার জন্য দায়ী আল-কায়েদা তখন দেশটিতে অবস্থান নিয়েছিল।

আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে সেনা প্রত্যাহারের কারণে দেশে-বিদেশে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সেনা প্রত্যাহারের ফলে বহুদিন ধরে প্রশিক্ষণ ও তহবিল দিয়ে আসা আফগান নিরাপত্তা বাহিনীও ভেঙ্গে পড়ে।

মাত্র ১১ দিনে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। ১৫ই অগাস্ট তারা রাজধানী কাবুলে প্রবেশ করেছে।

আফগানিস্তানে রয়ে যাওয়া বেশ কয়েকজন ব্রিটিশ ও আফগান নাগরিককে উদ্ধার করে নিয়ে আসার ব্যাপারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনা শুরু করেছে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য ও বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ সদস্যদের মধ্যে কাতারের দোহায় এই আলোচনা চলছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সেদেশের এমপিদের জানিয়েছেন যে, আফগানিস্তানে রয়ে যাওয়া ১৫০-২৫০ জন ও তাদের পরিবারকে সরিয়ে আনা দরকার।

আফগানিস্তান থেকে কেউ চলে যেতে চাইলে তাদের আরও সুযোগ দেয়া হবে, বিদ্রোহী গোষ্ঠীর এমন ঘোষণার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা