আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন সেনাদের বিদায়ে উল্লাস 

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শেষ হওয়ার পরে দেশটির রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস করেছে দেশটির সদ্য বিজয়ী গোষ্ঠী।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি স্থানীয় সময় সোমবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। কাবুল থেকে চূড়ান্ত পর্যায়ে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে।

ম্যাকেঞ্জি বলেন, ‘আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার ঘোষণা দিতে আমি এখানে এসেছি। আমরা আফগানিস্তানের সবাইকে বের করে আনতে পারিনি। তবে আমি মনে করি, যদি আমরা আরও ১০ দিন থাকতে পারতাম, তাহলে আমরা সবাইকে সরিয়ে নিতে পারতাম। আর এমনটাই আমাদের ইচ্ছা ছিল।’

ম্যাকেঞ্জি এটাও স্বীকার করেন, এখনো আফগানিস্তানে অনেক মানুষ হতাশ। পরিস্থিতি খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের এই ঘটনাকে সদ্য বিজয়ী গোষ্ঠী ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছে। আফগানিস্তান এখন পূর্ণ স্বাধীনতা অর্জন করেছে বলে ঘোষণা দিয়েছে তালেবান।

ম্যাকেঞ্জি জানান, কাবুলের স্থানীয় সময় অনুসারে গতকাল দিবাগত রাত ১২টা বাজার ১ মিনিট আগেই সি-১৭ সামরিক বিমানটি ছেড়ে যায়। এ বছরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৩১ আগস্ট সেনা প্রত্যাহারের সময়সীমা ঘোষণা করেন।

গত দুই সপ্তাহে কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ হামলায় কমপক্ষে ১৭৫ জনের প্রাণহানি হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন মার্কিন সেনাও রয়েছেন।

সূত্র: আল জাজিরা

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা