আন্তর্জাতিক

মার্কিন হামলায় প্রাণ হারালো নিষ্পাপ ছয় শিশু

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ড্রোন হামলা করে যুক্তরাষ্ট্র। এতে প্রায় গোটা একটি পরিবারকে নিশ্চিহ্ন হয়ে যায়।

রোববার (২৯ আগস্ট) সন্ধ্যার ওই হামলায় নিহত দশ জনের সবাই একই পরিবারের। এর মধ্যে ছয়টি নিষ্পাপ শিশু। যাদের বয়স দুই থেকে বারো বছরের মধ্যে।

কাবুল বিমানবন্দরের পাশে যে বাড়িতে যুক্তরাষ্ট্রের ছোড়া বোমা আঘাত হানে, শিশুগুলো তখন ওই বাড়িতেই খেলছিল। আচমকা বোমার আঘাতে প্রাণ যায় তাদের। মার্কিন হামলা থেকে ওই পরিবারের যারা প্রাণে বেঁচে গেছেন, তাদের মধ্যে চলছে এখন শোকের মাতম।

মার্কিন হামলায় প্রাণ হারানো ছয় শিশুর মধ্যে সবচেয়ে ছোটটির বয়স ছিল দুই বছর। তার নাম সুমায়া। সবচেয়ে বড় শিশুটির বয়স ১২ বছর। রামিন ইউসুফ নামে তাদের এক আত্মীয় বলছেন, ‌‘এটা অন্যায়, এটা পাশবিক। এই হামলা করা হয়েছে ভুল তথ্যের ওপর ভিত্তি করে।’

হামলার পর ওই পাশের বাড়িতে থাকা একজন বলেন, ‘হামলায় ওই বাড়িটিতে আগুন ধরে গিয়েছিল। প্রতিবেশীরা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেছেন। আমি সেখানে ছয়জনের মরদেহ দেখেছি। এছাড়া আরও দুজনকে দেখেছি আহত।’

হামলায় প্রাণ হারানো সর্বকনিষ্ঠ দুই বছর বয়সী কন্যাশিশুর বাবা এমাল আহমাদি বিবিসিকে বলেন, তিনি ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগ করে যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য আবেদন করেছিলেন। তারা অপেক্ষায় ছিলেন কখন তাদের ফোন করে বিমানবন্দরে যেতে বলা হবে।

পরিবারটির বেশিরভাগ মানুষ যুক্তরাষ্ট্র নয়তো আন্তর্জাতিক সংস্থাগুলোর হয়ে কাজ করেছেন। যুক্তরাষ্ট্র যেসব আফগানকে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই তালিকায় সবার আগে আহমাদিদের যাওয়ার কথা। কিন্তু সেই যুক্তরাষ্ট্রের হামলায় তাদের প্রাণহানি হলো।

যুক্তরাষ্ট্রের ওই হামলায় প্রাণ হারানোদের একজন নাসের। অথচ তিনি আফগানিস্তানে মার্কিন সেনাদের হয়ে অনুবাদকের কাজ করেছেন দীর্ঘদিন। তালেবানের হাতে প্রতিহিংসার শিকারের ভয়ে ভীত সেই নাসের শেষে মার্কিন সেনাদের বোমা হামলাতেই প্রাণ হারালেন।

দুই বছরের মেয়েকে হারিয়ে এমাল আহমাদি এখন শোকে স্তব্ধ। কন্যাসহ নিষ্পাপ ছয়টি শিশু আর পরিবারের অন্যদের চোখের সামনে এভাবে মারা যেতে দেখে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। শুধু বলছেন, ‘যুক্তরাষ্ট্র অন্যায় করেছে, অনেক বড় অন্যায় করেছে।’

যুক্তরাষ্ট্রের দাবি, বাড়িটির সামনে রাখা একটি গাড়িতে ছিল বিস্ফোরক। গাড়িটি নিয়েই বিমানবন্দরে হামলা করতে চেয়েছিল আত্মঘাতী এক হামলাকারী। এমন তথ্য পেয়ে গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। সাধারণ মানুষের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে তারা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা