আন্তর্জাতিক

গাজায় বিমান হামলা করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: আবারো গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সীমান্তে সংঘর্ষ এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ‘আগুনে বেলুন’ নিক্ষেপের জবাবে এই হামলা চালায় তারা।

রোববার (২৯ আগস্ট) গাজার অন্তত দু’টি স্থান লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের অবস্থানেও হামলার দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলের যুদ্ধ বিমান থেকে হামাসের সামরিক একটি ভবনে হামলা চালানো হয়েছে। ওই ভবনটি অস্ত্র উৎপাদন এবং হামাসের সদস্যদের প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো। এছাড়া জাবালিয়া এলাকার একটি সন্ত্রাসী সুরঙ্গের প্রবেশপথেও আঘাত হেনেছে ইসরায়েলি বিমান।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গতকাল সীমান্তে সহিংস দাঙ্গা এবং ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামাসের আগুনে বেলুন ছোড়ার জবাবে বিমান হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামাস কীভাবে সন্ত্রাসী কৌশল অবলম্বন করছে এবং বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে; ওই দুই ঘটনা তার উদাহরণ। তবে ইসরায়েলের বিমান হামলায় গাজা উপত্যকায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ফিলিস্তিনি ছিটমহল থেকে যে কোনও ধরনের বিশৃঙ্খলার জন্য গাজার ইসলামপন্থী শাসকগোষ্ঠী হামাসকে দায়ী করেছেন।

তিনি বলেন, আমি আগেও বলেছি, গাজায় আমাদের কার্যক্রম আমাদের স্বার্থে কাজ করবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা