আন্তর্জাতিক

কাবুলে আবারও হামলার আশঙ্কা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ফের হামলার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, রোববার (২৯ আগস্ট) এই হামলা হতে পারে বলে মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা তাকে জানিয়েছেন।

রোববার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে জানানো হয়েছে, কাবুল বিমানবন্দরে ফের হামলার ব্যাপারে ‘নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকির’ কারণে আফগান ভূখণ্ডে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ও সংশ্লিষ্ট এলাকা ত্যাগ করতে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাবুল বিমানবন্দরে ফের হামলার হুমকিসহ দেশটির মাঠের পরিস্থিতি খুবই বিপজ্জনক বলে বর্ণনা করেছেন জো বাইডেন।

হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগান ভূখণ্ডের পরিস্থিতি সত্যিই বিপজ্জনক। কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা এখনও অনেক বেশি। মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা আমাকে জানিয়েছেন যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সেখানে (কাবুল বিমানবন্দরে) ফের হামলার উচ্চ ঝুঁকি রয়েছে।

বিদ্রোহী গোষ্ঠী আফগানিস্তানের শাসনক্ষমতা দখলের পর এখনও প্রত্যাহার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাজ্যের সকল সেনা, কূটনীতিক ও কর্মকর্তারা ইতোমধ্যেই কাবুল ছেড়ে গেছেন।

গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল বিমানবন্দরে বোমা হামলায় কমপক্ষে ১৭০ জন নিহত হয়। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। জবাবে আফগানিস্তানের পূর্বাঞ্চলে আইএস জঙ্গিদের ওপর ড্রোন হামলা করে যুক্তরাষ্ট্র। এতে দু’জন নিহত হয়। নিহত ওই দু’জনকে কাবুল বিমানবন্দরে হামলার পরিকল্পনাকারী বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এই ড্রোন হামলা এটাই শেষ নয়। (কাবুল বিমানবন্দরে) হামলার মতো জঘন্য হামলাকারীদের তল্লাশি আমরা অব্যাহত রাখবো এবং তাদেরকে অবশ্যই চড়া মূল্য দিতে হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা