আন্তর্জাতিক

আফগানিস্তানে নতুন প্রেসিডেন্ট গনি বারাদার

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর কাছে ক্ষমতাচ্যুত হওয়ার ২০ বছর পর ফের দেশটির ক্ষমতা নিচ্ছে তালেবান। ইতোমধ্যে নতুন প্রেসিডেন্ট হিসেবে তালেবানের পক্ষ থেকে মোল্লা আবদুল গনি বারাদারের নাম ঘোষণা করা হয়েছে। তবে, এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি সংগঠনটি।

এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে, মোল্লা আবদুল গনি বারাদারই তালেবান সরকারের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

জানা গেছে, আফগানিস্তানের ওরুজগান প্রদেশের দেহ রাহওয়াদ জেলার উইটমাক গ্রামে ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন বারাদার। ১৯৮০ সালে আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনী হটাতে মার্কিন বাহিনীর সহায়তায় লড়াই করেছেন তিনি।

পরবর্তীতে তিনি সাবেক কমান্ডার মোল্লা ওমরের সঙ্গে কান্দাহার প্রদেশের মাইওয়ান্দে একটি মাদরাসা পরিচালনা করেছেন। তালেবান আন্দোলন প্রতিষ্ঠাতাদের অন্যতম হচ্ছেন তিনি। বারদার মোল্লা ওমরের বিশ্বস্ত সহযোগীদের মধ্যে অন্যতম ছিলেন।

বারাদার ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনামলে সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি হেরাত আর নিমরোজের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ আফগানিস্তানে অধিকাংশ তালেবান সামরিক কর্মকাণ্ডের অধিনায়ক তিনি। এ ছাড়া তিনি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদেও ছিলেন বলে জানা গেছে।

২০১০ সালে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একটি বিশেষ দল করাচিতে থেকে বারাদারকে গ্রেফতার করে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রই তাকে মুক্তির দেয়ার জন্য পাকিস্তানকে অনুরোধ করেছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার জন্য শেষ পর্যন্ত ২০১৮ সালে তাকে মুক্তি দেয়া হয়। এর পরপরই তাকে সংগঠনটির রাজনৈতিক-বিষয়ক নেতা হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। এছাড়া কাতারের রাজধানী দোহায় তালেবানের কূটনৈতিক দফতরের প্রধান হিসেবেও তাকে নিয়োগ দেয়া হয়।

এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারে ওয়াশিংটনের সঙ্গে তালেবানের যে চুক্তি হয় তাতে স্বাক্ষর করেছিলেন বারাদার।

সান নিউজ/কেএইচ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা