আন্তর্জাতিক

পালিয়ে গিয়ে গনি বললেন তালেবান জিতেছে

সাননিউজ ডেস্ক: আফগানিস্তান ছেড়ে পালানো প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবানকে জয়ী ঘোষণা করেছে। তিনি বলেন, রক্তপাত এড়াতে আমি দেশ ছেড়েছি। রোববার (১৫ আগস্ট) ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

ফেসবুক পোস্ট আশরাফ গনি বলেন, তালেবান জিতেছে। এখন সম্পদ, সম্মান ও নিজ দেশের জনগণকে রক্ষার দায়িত্ব তালেবানের হাতে। তবে এখন কোন দেশে অবস্থান করছেন, তা জানাননি গনি।

তালেবান দেশের রাজধানী কাবুল ঘিরে ফেলার পর শহরে প্রবেশ শুরু করে। একপর্যায়ে গনির দেশত্যাগের খবর আসে সংবাদমাধ্যমে। বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন।

প্রেসিডেন্ট দপ্তরের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বলা হয়, প্রেসিডেন্ট কোথায় কিভাবে আছেন, নিরাপত্তার খাতিরে তারা এ বিষয়ে কিছুই জানাতে চান না।

এদিকে, দেশটির শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ প্রেসিডেন্ট আশরাফ গনিকে সাবেক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আল্লাহর কাছে তাকে (গনি) জবাব দিতে হবে। জনগণও এর জবাব দেবে।

কয়েক মাস ধরে সরকারের সঙ্গে শান্তি আলোচনা করে আসছে তালেবান। এতে তালেবানের অন্যতম দাবি ছিল গানির পদত্যাগ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা