আন্তর্জাতিক

হুমকির সঙ্গে প্রশংসা তালেবানের, উদ্বিঘ্ন ভারত

সাননিউজ ডেস্ক: আফগানিস্তানে ক্ষমতায় বসার দ্বারপ্রান্তে তালেবান। এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বিঘ্ন হয়ে পড়েছেন। অতীতের নীতি পাল্টে কিছুদিন আগেও তালেবানের সঙ্গে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার কথা ছিল মোদী সরকারের। কিন্তু ভারত বুঝে উঠতে পারেনি যে, তালেবান এতো দ্রুত কাবুল দখলে নেবে।

ভারতকে হুমকি দিয়ে তালেবানের মুখপাত্র সুহেল শাহিন গণমাধ্যমকে বলেন, ভারতীয় সেনারা আফগানিস্তানের সেনাদের সাহায্য করতে এলে এর ফল ভালো হবে না। সবাই দেখেছে, আফগানিস্তানে বিদেশি সেনাদের সঙ্গে কী হয়েছে।

তবে তিনি আফগানিস্তানের নাগরিকদের জন্য ভারতের অবদানের প্রশংসা করেছেন। তিনি বলেন, আফগানিস্তানের মানুষের জন্য সেতু নির্মাণ, পরিকাঠামোর উন্নতিতে অনেক সাহায্য করেছে ভারত। এতে এখানকার অর্থনৈতিক উন্নতি হয়েছে। এই ভূমিকার আমরা প্রশংসা করছি।

আফগানিস্তানের উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ভারতসহ অন্যান্য দেশ নিজেদের নাগরিকদের দেশে ফেরানো শুরু করেছে।

আফগানিস্তান বিষয়ক কাতার-জোটের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানে সামরিক শক্তি খাটিয়ে সরকার গঠন করা হলে স্বীকৃতি দেওয়া হবে না। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে কাতার জোটের স্বীকৃতি তালেবানের প্রয়োজন হবে না।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা