আন্তর্জাতিক

‘ভালোবাসার পরীক্ষা’ নিলো প্রেমিক

আন্তর্জাতিক ডেস্ক: বিলাসবহুল গাড়ি। যা চলছে রাস্তায়। গাড়ির ছাদে দড়ি দিয়ে বাঁধা রয়েছে এক তরুণী। তরুণীর এক হাত হ্যান্ডকাফে আটকানো। হ্যান্ডকাফের আরেক অংশে রয়েছে গাড়িতে বসা তরুণের হাত। এমনকি তরুণীর মুখও আটকানো সেলোটেপ দিয়ে।

এমন দৃশ্যে যে কেউ দেখলে ঘাবড়ে যাবে। নিশ্চয় প্রশ্ন জাগবে কী ঘটছে আসলে? ভয় পাবার কারণ নেই। এইটা আসলে ভালোবাসার পরিক্ষা। এভাবেই প্রেমিকার ভালোবাসার পরীক্ষা নিয়েছেন এক যুবক।

সম্প্রতি রাশিয়ার সোশ্যাল ইনফ্লুয়েন্সার সের্গেই কোসেনকো ‘প্রেমের পরীক্ষা’ নেওয়ার ওই ভিডিওটি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

ওই পোস্টের কমেন্ট সেকশনে সের্গেই বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, ওই স্টান্টটি শুধুমাত্র ট্রাস্ট টেস্ট বা বিশ্বস্ততার পরীক্ষার জন্যই করা হয়েছে। অনেক যুগল বিভিন্নভাবে বিশ্বস্ততার পরীক্ষা নিয়ে থাকেন বলেও কমেন্ট জানান তিনি।

অবশ্য তার এই ব্যাখ্যা মোটেও মনোপূত হয়নি নেটিজেনদের। হতভম্ব নেটিজেনরা ওই ভিডিও দেখে ভীষণ ক্ষেপেছেন। নানা নেতিবাচক মন্তব্যে ভরে গেছে পোস্টের কমেন্ট সেকশন।

এদিকে, এই ঘটনার তদন্ত শুরু করেছে মস্কো স্টেট ট্রাফিক পরিদর্শকরা। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওর সত্যতা খতিয়ে দেখছে তারা। ওই ভিডিওতে ব্যবহৃত বিলাসবহুল গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা