আন্তর্জাতিক

এবার দিল্লির বিমানবন্দরে বোমা আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) বোমাতঙ্কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির।

দিল্লি পুলিশ জানিয়েছে, একটি ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। আল কায়েদা বিমানবন্দরে হামলার পরিকল্পনা করছে বলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কিছু খুঁজে পাননি তদন্ত কর্মকর্তারা। পরিস্থিতি স্বাভাবিক থাকায় বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি (বিটিএসি) বিমানবন্দর ত্যাগ করেছে। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, সন্দেহজনক কিছু পাওয়া না গেলেও অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে।

শনিবার (৭ আগস্ট) এয়ারলাইন্স অপারেশন কন্ট্রোল সেন্টারকে (এওসিসি) ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকির কথা জানায় আইজিআই পুলিশ স্টেশন। সে সময় জানানো হয় যে, আইজিআই বিমানবন্দরে বোমা হামলা চালানোর পরিকল্পনা করছে আল কায়েদা।

সেখানে করণবীর সুরি ওরফে মোহাম্মদ জালাল এবং করণবীর সুরির স্ত্রী শেইলি শারদা ওরফে হাসিনার সিঙ্গাপুর থেকে রোববার ভারতে আসার কথাও উল্লেখ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তারা আইজিআই বিমানবন্দরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

ওই ইমেইল খতিয়ে দেখতে গিয়ে সিকিউরিটি অপারেশন কন্ট্রোল সেন্টার (এসওসিসি) দেখতে পায় যে, কিছুদিন আগেও একই ধরনের আতঙ্কজনক বার্তা পাঠানো হয়েছিল। এমনকি যে ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে তাদের নামও একই এবং ওই ইমেইলে একই ভাষায় হুমকি দিয়ে বার্তা দেয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক করেছে এসওসিসি এবং দায়িত্বরত কর্মকর্তাদের উচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে।

এর আগে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের বাড়িতেও বোমাতঙ্কে ঘিরে রেখেছিলো নিরাপত্তা বাহিনী।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা