আন্তর্জাতিক

আটকেপড়া বাংলাদেশিরা ফিরতে পারবেন

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরা অচিরেই সংযুক্ত আরব আমিরাতে ফিরতে পারবেন বলে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত নতুন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। এ ব্যাপারে আরব আমিরাত সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত আছে বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ কনস্যুলেটে তার যোগদান উপলক্ষে সাংবাদিকদের উদ্দেশে নতুন কর্ম পরিকল্পনা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নবনিযুক্ত কন্সাল জেনারেল আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। স্বাধীনতার পর থেকে এ দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অসাধারণ। ফলে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী এ দেশটিতে প্রবাসী হিসেবে বসবাস করছেন।

তিনি বলেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই প্রবাসীদের যে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে তা দু’দেশের আন্তরিক প্রচেষ্টায় নিরসন হয়ে যাবে। তিনি প্রবাসীদের ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করার জন্য আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে দুবাইয়ে নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা