আন্তর্জাতিক

শিশু আত্মহত্যা বাড়ছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী দেশ ভারতে বাড়ছে শিশু আত্মহত্যা। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) ভারতে শিশু-আত্মহত্যার পরিসংখ্যান প্রকাশ। যেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতে আত্মহত্যা করেছে ২৪ হাজার ৫৬৮ শিশু। এর মধ্যে ১৩ হাজার ৩২৫ জনই মেয়ে।

সবচেয়ে বেশি সংখ্যক শিশু আত্মহত্যা করেছে মধ্য প্রদেশে। তিন বছরে সেখানে ৩ হাজার ১১৫ জন আত্মহত্যা করেছে। এরপরেই পশ্চিমবঙ্গের নাম। রাজ্যটিতে তিন বছরে ২ হাজার ৮০২টি শিশু আত্মহত্যা করেছে। তৃতীয়স্থানে মহারাষ্ট্র।

এনসিআরবির প্রতিবেদনে প্রতিটি আত্মহত্যার কারণও উল্লেখ করা হয়েছে। তাতে দেখা গেছে, মোট আত্মহত্যার মধ্যে ৪ হাজার ৪৬ জনের ক্ষেত্রে কারণ ছিল ‘পরীক্ষায় অকৃতকার্য হওয়া’। অর্থাৎ পড়াশোনার চাপ অথবা এ সংক্রান্ত লোকলজ্জার ভয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে এতগুলো শিশু।

পরিবার থেকে জোরপূর্বক করে বিয়ে দেওয়ার চেষ্টা করায় আত্মহত্যা করেছে আরো ৬৩৯ জন, এদের মধ্যে ৪১১ জনই মেয়ে। এছাড়া শারীরিক নিগ্রহ, প্রিয়জনের মৃত্যু, মাদকাসক্তির কারণেও আত্মহত্যা করেছে অনেকে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা