আন্তর্জাতিক

ওবামার জন্মদিনের পার্টি বাতিল

সাননিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার ৬০তম জন্মদিন বড় পরিসরে করার পরিকল্পনা করেছিলেন। তবে করোনার কারণে সেটি স্থগিত করেছেন তিনি। বুধবারই (৪ আগস্ট) ৬০ বছর পূর্ণ হয় ওবামার।

জন্মদিন এ উপলক্ষ্যে ম্যাসাচুসেটসে বড় পার্টি আয়োজনের ঘোষণা করেছিলেন তিনি। দেশজুড়ে ছড়িয়ে পড়ছে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট। এ অবস্থায় অবশেষে এই পার্টি পেছাতে বাধ্য হয়েছেন তিনি। আপাতত কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়েই নিজের ৬০তম জন্মদিন উৎযাপন করবেন ওবামা।

তার মুখপাত্র জানিয়েছেন, কয়েক মাস আগে থেকেই বড় করে জন্মদিন পালনের বিষয়টি ঘোষিত হয়েছিল। তবে এখন ওবামার স্ত্রী মিশেল ওবামা এখন বলছেন, শনিবারের ওই অনুষ্ঠান ছোট করে আনতে হবে।

এদিকে ওবামা জন্মদিনে প্রচুর শুভকামনা পেয়েছেন। এ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন বলে জানান তার মুখপাত্র।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা