আন্তর্জাতিক

ফের প্রেসিডেন্ট হতে চান ওর্তেগা

সাননিউজ ডেস্ক: নিকারাগুয়ায় চলতি বছরের নভেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনেও প্রার্থী হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা। চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হতে এ লড়াইয়ে নামবেন তিনি।

সোমবার (২ আগস্ট) ওর্তেগার দল সান্দিনিশতা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট-এফএসএলএন এ ঘোষণা দেয়।

নির্বাচনে ওর্তেগার রানিং মেট থাকবেন তারই স্ত্রী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট রোজারিও মোরিলো। দলের ভার্চুয়াল কংগ্রেসে ২ হাজার ৯৩২ সদস্যের সবাই প্রার্থিতার বিষয়টি অনুমোদন করেছেন।

২০০৭ সাল থেকে ৭৫ বছর বয়সী সাবেক বামপন্থী ওর্তেগা ক্ষমতায় রয়েছেন। তার বিরুদ্ধে কর্তৃত্ববাদের অভিযোগ এনেছে বিরোধীরা। ২০১৭ সালের নির্বাচনের পর তার ৭০ বছর বয়সী স্ত্রী রোজারিও মোরিলো দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

দেশটির সরকারের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ রয়েছে। গত দু’মাসে বিরোধীপক্ষের ৩০ জনকে গ্রেপ্তার কর হয়। এদের মধ্যে অন্তত সাতজন সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী রয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা