আন্তর্জাতিক

হেলমান্দে ৭৭ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় তালেবান বাহিনী অনেক চেষ্টা করে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ দখল নেওয়ার। কিন্তু সেটা ধুলিশ্বাত আফগান নিরাপত্তা বাহিনী। এতে তালেবানের ৭৭ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের সহকারী প্রতিরক্ষামন্ত্রীর মুখপাত্র।

মঙ্গলবার (৩ আগষ্ট) সহকারী প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র এই তথ্য জানালেন।

তিনি বলেন, ‘লস্কর গাহ’র অদূরে নিরাপত্তা বাহিনীর হামলায় ৭৭ তালেবান সন্ত্রাসী নিহত ও ২২ জন আহত হয়েছেন। নিহতদের তিন জন তালেবানের মিলিটারি কমিশনের কমান্ডার। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।’

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে বিবৃতি দিয়ে জানিয়েছে, হেলমান্দ প্রদেশের রাজধানী শহর লস্করগাহতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৪০ জন তালেবান সন্ত্রাসী নিহত হয়েছে।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনা প্রত্যাহার শেষের পথে। গত মে মাসে সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের লড়াই চলছে। তালেবান যে তিনটি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এখন লড়াই করছে তার একটি লস্করগাহ।

আফগানিস্তানের প্রধান প্রধান শহরগুলো দখলে তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী তালেবানের যোদ্ধারা। প্রতিরোধ করে যাচ্ছে আফগান সেনারাও। তবে দক্ষিণের হেলমান্দের রাজধানী লস্কর গাহের দখল তালেবানের হাতে চলে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

তালেবান শহরের একটি টিভি স্টেশন দখলে নিয়েছে। হাজার হাজার মানুষ গ্রামীণ এলাকার দিকে পালাচ্ছেন। এছাড়াও তাদের অনেকে শহরের আশপাশের বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছেন। সেখানকার এক চিকিৎসক বলছেন, শহরের চারদিকে এখন কেবলই যুদ্ধ চলছে।

আফগানিস্তানজুড়ে এখন ২২৩টি জেলার নিয়ন্ত্রণ রয়েছে তালেবানের দখলে। সরকারি নিয়ন্ত্রণাধীন জেলা মাত্র ৬৮টি এবং ১১৬টি জেলার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের লড়াই চলছে। এছাড়া ৩৪টির মধ্যে ১৭টি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে যাওয়ার ঝুঁকিতে আছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা