আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বন্যা, মৃত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের একাধিক জেলা বন্যায় তলিয়ে গেছে। পশ্চিমে বাঁকুড়া থেকে পূর্বে হাওড়া সর্বত্রিই বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ভেসে গেছে অসংখ্য গ্রাম। বাড়ি ভেঙে, অথবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। বাড়ি ছেড়ে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ।

বন্যা পরিস্থিতি নিয়ে সোমবার দীর্ঘ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবার পিছু দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি মন্ত্রী এবং আমলাদের বন্যায় বিধ্বস্ত অঞ্চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বন্যায় এখনো পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমান।

হুগলিতে বন্যা-বিধ্বস্তদের উদ্ধারে সেনাও নামাতে হয়েছিল। পাশাপাশি ড্রোনের সাহায্যে বিভিন্ন এলাকায় পরিদর্শন চালানো হচ্ছে। দেখা হচ্ছে, কোথাও কেউ আটকে পড়েছেন কি না। সরকারের তরফ থেকে ত্রাণ দেওয়ার কাজও শুরু হয়েছে। বিভিন্ন অঞ্চলে রাস্তার উপরে ত্রিপল টাঙিয়ে অস্থায়ী ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। স্কুল, কলেজেও ত্রাণ শিবির তৈরি করা হয়েছে।

সোমবার ঘাটালের প্লাবিত অঞ্চল পরিদর্শনে গেছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রও গেছিলেন তার সঙ্গে। ডয়চে ভেলেকে সুব্রত জানিয়েছেন, আপাতত জেলাতেই থাকবেন তিনি। প্রতি মুহূর্তের অবস্থা পর্যালোচনা করবেন। মঙ্গলবার সেচমন্ত্রী গেছেন হাওড়ায়। উদয়নারায়ণপুরের পরিস্থিতি দেখবেন তিনি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলা দল এরমধ্যেই জেলায় জেলায় পৌঁছে গেছে। তাদের মাধ্যমেই আপাতত ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, এখনই বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম। কারণ, আরো কিছুদিন বৃষ্টি চলবে। এবছর গোটা পশ্চিমবঙ্গ জুড়েই অতিবৃষ্টি হয়েছে। বৃষ্টি না কমলে বন্যার জল নামার সম্ভাবনা নেই বলে মনে করছে প্রশাসন। ফলে ত্রাণের কাজ এবং উদ্ধারকাজে জোর দেওয়া হচ্ছে।

কলকাতাতেও রাতভর বৃষ্টি হয়েছে। বহু এলাকা জলের তলায়। মধ্য ও উত্তর কলকাতায় একাধিক রাস্তা জলের তলায়। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। বুধবার আবার প্রবল বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা