আন্তর্জাতিক

লাদাখ ইস্যুতে মুখোমুখি চীন-ভারত

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্ত এলাকায় সেনা সরানোর প্রক্রিয়া নিয়ে আবারো মুখোমুখি হয়েছে ভারত এবং চীন। লাদাখ ইস্যু নিয়ে এটি ছিল ১২তম বৈঠক। শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এই বৈঠক। প্রায় ৯ ঘন্টা ধরে চলে দুই দেশের কমান্ডার পর্যায়ে আলোচনা।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওএসি) চীনের দিকে মোল্ডোতে এই বৈঠক আয়োজিত হয়। হট স্প্রিং এবং গোগরা পোস্ট এলাকা থেকে সেনা সরানোই এই সামরিক আলোচনার উদ্দেশ্য ছিল।

লাদাখের একাধিক অংশে যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে ভারত এবং চীনের সেনাবাহিনী। দ্রুত সীমান্ত সমস্যা মেটানো নিয়েই আলোচনা হয় দু'দেশের সেনাবাহিনীর মধ্যে।

প্রায় সাড়ে তিন মাস পর ভারত এবং চীনের সেনা পর্যায়ের মধ্যে বৈঠক হয়। যদিও এখন পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি বলে জানা গেছে। দুই দেশই লাদাখ ইস্যু নিয়ে চিন্তিত।

সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে। দু'দেশের মধ্যে যতটা সম্ভব সমাধানের লক্ষ্যেই আলোচনা করা হবে। ভারতের পক্ষ থেকে এমন বার্তাই দেয়া হয়েছিল।

চীনের সেনা মোতায়েন করার বিষয়টিই ভারতের প্রধান মাথাব্যথার কারণ। এর আগেও একাধিক বৈঠক হয়েছে, সেখানে শুধু আলোচনাই হয়েছে কিন্তু কোনো সমাধান আসেনি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা