আন্তর্জাতিক

অস্ট্রেলিয়া-চীনে ডেলটা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

সাননিউজ ডেস্ক: উচ্চ সংক্রামক ডেলটা ভেরিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় চীন ও অস্ট্রেলিয়ায় শনিবার (৩১ জুলাই) কোভিড-১৯ বিধিনিষেধে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভাইরাস আরও প্রাণঘাতি এবং মহামারি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে দ্রুত এর মিউটেশন প্রতিরোধে বিশ্বের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহবানের পর এই পদক্ষেপ নেওয়া হয়।

কয়েক মাসে চীনে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় শনিবার আরও দুটি এলাকা ফুজিয়ান প্রদেশ এবং মেগাসিটি চংকিংয়ে সংক্রমণ ছড়িয়েছে।

নানজিয়াং সিটিতে একটি ডেল্টা ক্লাস্টার সংক্রমণ থেকে ২শ’রও বেশি লোকের সংক্রমণের সম্পৃক্ততা পাওয়া গেছে। সেখানে আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ জন পরিচ্ছন্নতা কর্মীর করোনা পজেটিভ পাওয়া গেছে। শনিবার সংক্রমণ বেইজিং, চংকিং এবং ৫টি প্রদেশে ছড়িয়ে পড়েছে।
চীন থেকেই প্রথম কোভিড-১৯ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। সেসময় এক মিলিয়নের বেশি লোককে লকডাউনে রেখে এবং গণ টেস্টিংয়ের মাধ্যমে অতি সংক্রামক ভাইরাস স্টেইন প্রতিরোধে সক্ষম হয়।

করোনাভাইরাস সংক্রমণ পুনরায় বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিয়ে বলেছে, সংস্থার ৬টি অঞ্চলের মধ্যে ৫টি অঞ্চলে গত ৪ সপ্তাহে সংক্রমণ গড়ে ৮০ শতাংশ বেড়েছে। ডেলটা ভেরিয়েন্টের কারণে এই সংক্রমণ লাফিয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ডেলটা ভেরিয়েন্ট প্রথম ভারতে শনাক্ত হয়, এটি এখন বিশ্বের ১৩২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

হু’র জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, এটি আরও বিপজ্জনক মিউটেশনের আগে এখন আমাদের আরো জরুরি পদক্ষেপ নিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ‘গেম প্লান’ হিসেবে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পড়া, হাত ধোয়া এবং টিকাদান এখনো কার্যকর উপায়।

উচ্চ এবং নিন্ম আয়ের উভয় দেশই ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে লড়াই করছে, টিকাদানে বৈষম্য রেখে, ব্যাপক লোককে টিকাদানের আওতার বাইরে রেখে আরো বিপর্যয়ের ঝুঁকি তৈরি হচ্ছে।

অস্ট্রেলিয়ার জনসংখ্যার মাত্র ১৪ শতাংশ লোককে টিকা দেয়া হয়েছে, ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় তৃতীয় বৃহত্তম নগরী ব্রিসবেন এবং কুইন্সল্যান্ড রাজ্যের অন্যান্য অংশে শনিবার থেকে পুরোপুরি লকডাউনের আওতায় আনা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা