আন্তর্জাতিক

বাধ্যতামূলক হলো পাকিস্তানের স্কুলে কুরআন শিক্ষা 

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব সরকার প্রদেশটির স্কুলগুলোতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কুরআন শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। পাঞ্জাব সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রথম থেকে দ্বাদশ শ্রেশি পর্যন্ত শিক্ষার্থীদের কুরআন সাবজেক্টকে বাধ্যতামূলক করা হলো।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যসূচিতে কুরআনের নাজেরা তেলাওয়াত বাধ্যতামূলক থাকবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কুরআনের তরজমার বিষয়টি গুরুত্ব পাবে।

উল্লেখ্য, ২০১৭ সালে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে স্কুলগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কুরআনের নাজেরা বাধ্যতামূলক করা হয়েছিল। তখন প্রদেশটির শিক্ষামন্ত্রী রানা মাশহুদ বলেছিলেন, স্কুলগুলোর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যসূচিতে কোরআন শরীফের নাজরা বাধ্যতামূলক করা হলো।

সে সময় মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামীতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কোরআন শরীফের তরজমা ও দশম থেকে দ্বাদশ পর্যন্ত মানুষের জীবনের বিধি-বিধান সম্পর্কৃত কোরআন শরীফের যে সব সুরা রয়েছে সেগুলো পড়ানো হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা