আন্তর্জাতিক

জর্ডানে টিকা পাচ্ছে অপ্রাপ্তবয়স্করা

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান ১২ থেকে ১৭ বছর বয়সীদের করোনা টিকা দেওয়া শুরু করেছে। রোববার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা পেত্রা।

প্রতিবেদন অনুযায়ী জানা যায়, অপ্রাপ্তবয়স্কদের জন্য ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা ব্যবহার করা হচ্ছে।

সম্প্রতি দৈনিক সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসায় জুলাই মাসের শুরু থেকেই করোনা বিষয়ক অধিকাংশ বিধিনিষেধ তুলে নিয়েছে জর্ডান। ইতোমধ্যে জিম, সুইমিং পুল হোটেলসমূহের নাইট ক্লাব-প্রভৃতি খুলে দেওয়া হয়েছে।

জর্ডানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত জর্ডানে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৩ হাজার ৪৩৭ জন। মারা গেছেন মোট ৯ হাজার ৯৩৩ জন।

বর্তমানে জর্ডানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ৪৮৯ জন। গত শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৩৩১ জন এবং মারা গেছেন ৪ জন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা