আন্তর্জাতিক

বাবা-ছেলেকে খাওয়ানো হলো প্রস্রাব!

আন্তর্জাতিক ডেস্ক: এক দলিত যুবক ও তার ছেলেকে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছে একদল লোকের বিরুদ্ধে। মারধর করার পরে তাদেরকে জোর করে প্রস্রাব খাওয়ানো হয়। ঘটনাটি ভারতের রাজস্থান রাজ্যের বারমেরে। খবর ইন্ডিয়া টুডে।

পুলিশ জানিয়েছে, রাজস্থানের বারমেরের গোহাদ কা তালা গ্রামের বাসিন্দা রাইচাঁদ মেঘওয়াল ও তার ছেলে রমেশ বাজারের একটি মুদি দোকানে পণ্যসামগ্রী কিনতে গিয়েছিলেন। তখন প্রায় ১৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এসময় ভুক্তভোগী দলিত বাবা ও ছেলেকে বেধড়ক মারধর করে জোর করে প্রস্রাব খাওয়ানো হয়।

মারধরের পরে স্থানীয়রা দু’জনকে প্রথমে চৌহাতানের একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাদের বারমের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই দু’জন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মারধর ও নির্যাতনের একপর্যায়ে দলিত রাইচাঁদ মেঘওয়ালের একটি দাঁত ভেঙে গেছে। একইসঙ্গে আঘাত পেয়েছেন মাথায়ও। তার ছেলে রমেশের হাত ও পায়ের হাড়ে চিড় ধরেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে এই ঘটনায় স্থানীয় বিজরাদ থানায় ১৫ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, ঘটনার মূল অভিযুক্ত খেত সিংয়ের সঙ্গে রাইচাঁদের ‘পারিবারিক বিবাদ’ রয়েছে। আর তার জের ধরেই এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা