আন্তর্জাতিক

আফগানিস্তানে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের অগ্রযাত্রা রুখতে প্রায় সারা দেশে রাত্রিকালীন কারফিউ জারি করেছে আফগান সরকার। শনিবার (২৪ জুলাই) এই সিদ্ধান্তের কথা জানায় দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনির প্রশাসন।

বিবিসি সূত্রে জানা যায়, আফগানিস্তানের মোট ৩৪টি প্রদেশের মধ্যে মাত্র তিনটি ছাড়া বাকি ৩১টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এই প্রদেশগুলোতে প্রতিদিন রাত ১০টা থেকে ভোর চারটা পর্যন্ত কারফিউ জারি থাকবে। এই সময়ের মধ্যে কেউই ঘরের বাইরে বের হতে পারবেন না। এছাড়া কারফিউয়ের আওতার বাইরে থাকা তিনটি প্রদেশ হচ্ছে- কাবুল, পাঞ্জশির এবং নানগারহার।

শনিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘সহিংসতা কমাতে এবং তালেবানের হামলা ও অগ্রযাত্রা সীমিত করতে কাবুল, পাঞ্জশির এবং নানগারহার প্রদেশ ছাড়া বাকি ৩১টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।’

এদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনাদের প্রত্যাহারের কাজ চলছে। সেনা প্রত্যাহারের বিষয়ে অনেকে দ্বিমতও পোষণ করলেও যুদ্ধবিধ্বস্ত এই দেশটি থেকে সকল বিদেশি সেনাদের সরিয়ে নেওয়ার পক্ষেই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিদেশি সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার ছয় মাসের মধ্যে তালেবান কাবুলের ক্ষমতা দখলে নিতে পারে বলে আশঙ্কা রয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা