আন্তর্জাতিক

সেনা-তালেবান সংঘর্ষে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিনীদের নেতৃত্বে ন্যাটে বাহিনী আফগানিস্তান ছাড়ার পর দেশটির বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে তালেবান যোদ্ধারা। এসব সংঘর্ষে বৃহস্পতিবারের আগের ২৪ ঘণ্টায় সেনাবাহিনীর অন্তত ১৯ জন নিহত হয়েছেন। যার মধ্যে তিনজন গণপ্রতিরোধ বাহিনীর সদস্য।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

খবরে বলা হয়, তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর ১৯ জনের। এ ছাড়া হেলমান্দ প্রদেশের মারজাহ ও গার্মসির জেলা ছেড়ে চলে গেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এর পর এ দুই জেলা দখলে নিয়েছে তালেবান।

সেনাদের সরে যাওয়ার বিষয়ে পার্লামেন্টের সদস্য কারিম আতা বলেন, এটি একটি কৌশলগত পদক্ষেপ, সেখানে পুনরায় কার্যক্রম চালানোর ক্ষেত্রে কিছু সমস্যার কারণে সুরক্ষা বাহিনীকে লস্করগাহ শহরে স্থানান্তরিত করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, কুনার প্রদেশের গাজী আবাদ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের তীব্র লড়াই হয়।

আর হেলমান্দ, কাপিসা, কুন্দুজ, তাকার, বাদাখশান, লোগার, কান্দাহার এবং জাওজান প্রদেশের বিভিন্ন এলাকায় এখনও তীব্র সংঘর্ষ হচ্ছে।

এসব সংঘর্ষে বৃহস্পতিবারের আগের ২৪ ঘণ্টায় তালেবানের ৬০ সদস্য নিহত হয়েছে বলে দাবি নিরাপত্তা বাহিনীর।

তীব্র লড়াইয়ের মধ্যে একের পর এক জেলা দখল করছে তালেবান। সংঘাতপূর্ণ ফারিয়াব প্রদেশের ১৩ জেলার দখল নিয়েছে গোষ্ঠীটি। বর্তমানে শুধু প্রদেশের রাজধানী মায়মানা এবং আকিনা ও আন্দখোই বন্দরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তানের ২১৫টি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থলবন্দরও রয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা