আন্তর্জাতিক

সহিংসতায় নিহত বেড়ে ২৭৬

আন্তর্জাতিক ডেস্ক : জ্যাকব জুমাকে গ্রেফতারের প্রতিবাদে দক্ষিণ আফ্রিকায় চলমান বিক্ষোভের ঘটনায় নিহত বেড়ে ২৭৬ জনে দাঁড়িয়েছে। বুধবার (২১ জুলাই) রয়টার্স-এর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খুম্বুডজো ন্যাশনভেনি বলেন, সহিংসতায় এখন পর্যন্ত কোয়াজুলু-নাটাল প্রদেশে ২৩৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গওতেংয়ে আরও ৪২ জন নিহত হয়েছেন।

মূলত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে গ্রেফতার করার পরই বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ দ্রুতই সহিংস হয়ে ওঠে। দোকানপাট লুটের পাশাপাশি শুরু হয় ভাঙচুর। অনেক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। জুমাকে গ্রেফতার করা নিয়ে ক্ষোভ ছিলই, তার সঙ্গে যুক্ত হয় লকডাউনে প্রচুর মানুষের চাকরি যাওয়া এবং খাদ্যদ্রব্যের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ার ঘটনা।

দেশটির কোয়াজুলু-নাটাল প্রদেশের একজন মেয়র জানান, দাঙ্গা ও সহিংসতা শুরুর পর থেকে কোয়াজুলু-নাটালে কমপক্ষে ৮০০টি দোকানে লুটপাট চালানো হয়েছে। লুটপাট হওয়া পণ্যের মূল্য প্রায় ১০০ কোটি ডলার।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা