আন্তর্জাতিক
ভারতের

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে হৈ চৈ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার কনিষ্ঠতম সদস্য কোচবিহারের নিশীথ প্রমাণিকের নাগরিকত্ব নিয়ে দেশে হৈ চৈ শুরু হয়েছে। তিনি কি বাংলাদেশি না ভারতীয় এটি জানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেছেন আসাম থেকে মনোনীত রাজ্যসভার সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি রিপন ভোরা।

শুক্রবার লেখা সেই চিঠি সংযুক্ত করে আবার টুইট করেছেন পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেতা ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু। তাদের মন্তব্য, কোনও বিদেশি নাগরিক দেশের মন্ত্রী হলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এর পাল্টা জবাব দিয়েছে বিজেপি। তাদের বক্তব্য, কুৎসা না রটিয়ে প্রমাণ দিক তৃণমূল।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু এ বিষয়ে বলেছেন, তর্কের খাতিরে মেনে নিলেও এটা তো সত্যি যে নিশীথ একজন হিন্দু। আর বিজেপির কাছে সব হিন্দুই ভারতীয়।

কি ছিল সেই চিঠিতে: রিপুন ভোরা মোদীকে পাঠানো চিঠিটি টুইট করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, নিশীথ বাংলাদেশের পলাশবাড়ির হরিনাথপুরের বাসিন্দা। ভারতে কম্পিউটার নিয়ে পড়াশোনা করার নামে এসে কোচবিহারে থেকে যান। যে নথি নিশীথ দেখিয়ে নিজেকে কোচবিহারের বাসিন্দা বলে দাবি করেন সেটাও ভুয়া।

উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে সম্প্রতি রদবদল এনেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন মন্ত্রীদের মধ্যে স্থান পান বিজেপি এমপি নিশীথ প্রামাণিক। তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু, শপথ গ্রহণের পরপরই তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দেশের নবনিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের নাগরিক এমনই গুরুতর অভিযোগ করছে বিরোধী শিবির।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা